মিজানুর রহমান: পাবনায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স , বাংলাদেশ পাবনা জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল।
রবিবার (১৫ মার্চ ২৬)২৫ই রমজান শহরের আব্দুল হামিদ সড়কের লতিফ টাওয়ার এ অবস্থিত কাশমেরী ফুড গার্ডেনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অংশ নেন, পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: সিদ্দিকুর রহমান, প্রবীণ সদস্য ও জেলা আইডিইবি’র উপদেষ্টা তৌফিক হাবিব, এফডিইবি পাবনা জেলা কমিটির সভাপতি মো: আবদুল কাদের, ডিইএব পাবনা জেলা কমিটির আহ্বায়ক মো: রকিবুল হাসান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সংগঠনের নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে আগত অতিথিদের অভ্যর্থনা জানান, আইডিইবি’র পাবনা জেলা শাখার সভাপতি মহসীন আলী ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন।
ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা দোয়া পরিচালনা করা হয়।
(Visited 8 times, 1 visits today)