পাবনা জেলার ৫ টি আসনের মধ্যে বিএনপির ২টি ও জামায়াতের ৩টি আসনে জয়

শেয়ার করুন

তারেক খান: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা জেলার পাঁচটি আসনের বেসরকারি ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামী তিনটি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুটি আসনে বিজয় অর্জন করেছে। ভোট গণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

পাবনা-১
এই আসনে জামায়াত প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন (দাঁড়িপাল্লা) ১ লাখ ২৮ হাজার ৪৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামসুর রহমান (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৬৬৩ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে আব্দুল গনি (হাতপাখা) পেয়েছেন ১ হাজার ১০০ এবং তাজুল ইসলাম (মোটরসাইকেল) পেয়েছেন ১ হাজার ২৭ ভোট।

পাবনা-২
এ আসনে বিএনপি প্রার্থী এ. কে. এম. সেলিম রেজা হাবিব (ধানের শীষ) ২ লাখ ১৩ হাজার ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হেসাব উদ্দিন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭৫ হাজার ৯০৪ ভোট। এছাড়া আফজাল হোসেন খান কাশেমী (হাতপাখা) পেয়েছেন ৫ হাজার ৮৩২ ভোট।

পাবনা-৩
জামায়াত প্রার্থী মুহাম্মদ আলী আছগার (দাঁড়িপাল্লা) ১ লাখ ৪৭ হাজার ৪৭৫ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসান জাফির তুহিন (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ২০৬ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে কে. এম. আনোয়ারুল ইসলাম (ঘোড়া) পেয়েছেন ৩৮ হাজার ২৭ ভোট, মাহবুবুর রহমান জয় চৌধুরী (একতারা) ১ হাজার ৪২০, হাসানুল ইসলাম (ট্রাক) ৯৮৬, সরদার আশা পারভেজ (উদীয়মান সূর্য) ১৭৩, মীর নাদিম মোহাম্মদ ডাবলু (লাঙল) ১ হাজার ৭২ এবং মো. আব্দুল খালেক (হাতপাখা) পেয়েছেন ১ হাজার ৭৬৯ ভোট।

পাবনা-৪
এ আসনে জামায়াত প্রার্থী আবু তালেব মন্ডল (দাঁড়িপাল্লা) ১ লাখ ৩৭ হাজার ৭৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান হাবিব (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৯২ ভোট।

পাবনা-৫
বিএনপি প্রার্থী শামছুর রহমান শিমুল বিশ্বাস (ধানের শীষ) ১ লাখ ৮১ হাজার ৯২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকবাল হোসাইন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৯৯৪ ভোট। এছাড়া নাজমুল হোসাইন (হাতপাখা) পেয়েছেন ৪ হাজার ২৬৮ এবং আব্দুল মজীদ মোল্লা (ঈগল) পেয়েছেন ৪৪২ ভোট।

বেসরকারি ফলাফলে জেলার পাঁচটি আসনের মধ্যে তিনটিতে জামায়াত এবং দুইটিতে বিএনপি জয় পাওয়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

(Visited 50 times, 1 visits today)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *