১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

শেয়ার করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এর আগে সকালে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ শেষে তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় তাকে সর্বসম্মতভাবে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।

বেলা পৌনে ১১টার দিকে নতুন সরকারের সদস্য হিসেবে শপথ নেন তারেক রহমানসহ দলটির নির্বাচিত এমপিরা। শপথ অনুষ্ঠান শেষে তারা বৈঠকে বসেন এবং পরবর্তী কর্মপন্থা নিয়ে আলোচনা করেন।

(Visited 3 times, 1 visits today)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *