আমরা বহুজন স্বেচ্ছাসেবী সংগঠন দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ করেছে। গতকাল দুপুরে স্বপ্নবাজ কিছু তরুণ তরুণীদের দৃঢ় মনোবল ও জাগ্রত মানবতায় সংগঠনের সকল সদস্যদের নিরলস প্রচেষ্টায় ৩য় পর্যায়ে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পাবনাতে দুস্থ মানুষ এবং পথ শিশুদের মাঝে কিছু আহার তুলে দেয় সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্য মোঃ আল-আরাফাত শান্ত, কোষাধ্যক্ষ মোঃ বিদ্যুৎ ইসলাম, সদস্য মোঃ সুজন আহমেদ, সঞ্জয় কুমার দাস, দিয়া রহমান পপি প্রমুখ।
(Visited 31 times, 1 visits today)