ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য প্রকাশ করেছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, শনিবার ভোরে চালানো হামলায় তিনি তাঁর দপ্তরে দায়িত্ব পালনরত অবস্থায় নিহত হন। ঘটনাটিকে ‘কাপুরুষোচিত হামলা’ বলে আখ্যা দিয়েছে তেহরান। সর্বোচ্চ নেতার মৃত্যুর ঘটনায় দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। রোববার থেকে এ শোক পালন শুরু হবে বলে জানানো হয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে খামেনির মৃত্যুর দাবি করেন। একইভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, খামেনি আর জীবিত নেই—এমন ইঙ্গিত স্পষ্ট হচ্ছে।

এদিকে এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার বরাতে জানানো হয়েছে, খামেনির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে।

(Visited 36 times, 1 visits today)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *