রাউজ আলী, স্টাফ রিপোর্টারঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৮-পাবনা-১ (সাঁথিয়া- বেড়া) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীরমুক্তিযোদ্ধা এ্যাড. শামসুল হক টুকু মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ (বৃহস্পতিবার ৩০ নভেম্বর) সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মাসুদ হোসেনের কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।
উল্লেখ্য আজ ৩০ নভেম্বর দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীও মহান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. শামসুল হক টুকু, জাতীয় পার্টি সরদার শাহজাহান, জাকের পার্টি মো. মকুল হোসেন, এনপিপি”র মো. শামসুল হক, অনলাইন জমা দিয়েছেন গনফোরামের অধ্যাপক আবু সাইয়িদ সহ এই আসনে মোট ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।
(Visited 208 times, 1 visits today)