এড‌ওয়ার্ড কলেজের ফরিদপুরের শিক্ষার্থীদের জন্য কলেজ বাসের রুট পরিদর্শন 

শেয়ার করুন

রবিউল রনি: ঐতিহ্যবাহী পাবনা এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীদের চলাচলের জন্য বিভিন্ন উপজেলা রুটে বাস সার্ভিস চালু থাকলেও ফরিদপুর উপজেলা থেকে কলেজের বাসে চড়ে ক্যাম্পাসে আসার স্বাদ পায়নি আজ‌‌ অবধি কোন শিক্ষার্থী। এড‌ওয়ার্ড কলেজে অধ্যায়নরত পাবনার ফরিদপুর উপজেলার শিক্ষার্থীদের দীর্ঘ দিনের লালিত স্বপ্নের বাস্তবায়ন এখন একটা শুভ মুহুর্তের অপেক্ষা মাত্র। এরই ধারাবাহিকতায় রবিবার সকাল আটটার দিকে মহামান্য রাষ্ট্রপতির উপহারের একটি বাস নিয়ে রুট পরিদর্শন সম্পন্ন করা হয়েছে। এই রুট পরিদর্শনে উপস্থিত ছিলেন পাবনা এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড মো মাহবুব সরফরাজ, উপাধ্যক্ষ প্রফেসর মো আব্দুল আওয়াল, পরিবহন কমিটির আহ্বায়ক ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মো আনিসুর রহমান, পরিবহন কমিটির সদস্য রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক এস এম ফরিদ, অর্থনীতি বিভাগের প্রভাষক অঞ্জন কুমার সেন প্রমুখ। ফরিদপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শিরিন সুলতানা , ফরিদপুর উপজেলা চেয়ারম্যান  গোলাম হোসেন গোলাপ , এড‌ওয়ার্ড কলেজের কামাল উদ্দিন হল ছাত্রলীগের সাবেক সভাপতি এম কিরন খান, সাবেক ছাত্রনেতা রবিউল ইসলাম, জাহিদুল ইসলাম রকিব পরিদর্শনে উপস্থিত সবাইকে ফরিদপুরে বরণ করে নেন। 

(Visited 139 times, 1 visits today)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *