খালেদা জিয়ার মৃত্যুতে ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান’র শোক

শেয়ার করুন

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন এবং গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রতীক বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক বিএনপি নেতা ডা. আহমেদ মোস্তফা নোমান।

আহমেদ মোস্তফা নোমান বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক প্রজ্ঞাবান অভিভাবক ও দৃঢ় নেতৃত্বকে হারাল। এই ক্ষতি অপূরণীয়। তিনি ব্যক্তিগতভাবে এই শোকে গভীরভাবে ব্যথিত ও মর্মাহত বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেতৃত্বেই সীমাবদ্ধ ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। তার সুদীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম এবং জনগণের প্রতি দায়বদ্ধতা তাকে এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে। তার অবদান ও জনপ্রিয়তার স্বীকৃতিস্বরূপ সরকার চলতি মাসে তাকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে।

নোমান বলেন, দেশের গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক ধারা এবং মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। আপসহীন ও সাহসী নেতৃত্বের মাধ্যমে তিনি বারবার গণতান্ত্রিক চেতনায় জাতিকে উজ্জীবিত করেছেন।

শেষে তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।

(Visited 11 times, 1 visits today)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *