খালেদা জিয়ার মৃত্যুতে পাবনার বিশিষ্ট শিল্পপতি রানা বিশ্বাসের শোক

শেয়ার করুন

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন এবং গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রতীক বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পাবনার বিশিষ্ট শিল্পপতি ও রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা।

এক শোকবার্তায় রুহুল আমিন বিশ্বাস রানা বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক প্রজ্ঞাবান অভিভাবক ও দৃঢ় নেতৃত্বকে হারাল। এই ক্ষতি অপূরণীয়। তিনি ব্যক্তিগতভাবে এই শোকে গভীরভাবে ব্যথিত ও মর্মাহত বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেতৃত্বেই সীমাবদ্ধ ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। তার সুদীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম এবং জনগণের প্রতি দায়বদ্ধতা তাকে এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে। তার অবদান ও জনপ্রিয়তার স্বীকৃতিস্বরূপ সরকার চলতি মাসে তাকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে।

রানা বলেন, দেশের গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক ধারা এবং মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। আপসহীন ও সাহসী নেতৃত্বের মাধ্যমে তিনি বারবার গণতান্ত্রিক চেতনায় জাতিকে উজ্জীবিত করেছেন।

শেষে তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।

(Visited 20 times, 1 visits today)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *