আব্দুল কাইউম পাবনা: ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা নিরশনে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষে জাতীয় পর্যায়ে নিরাপদ সড়ক দিবস এর সূচনা হয় ২০১৭ সালে, চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন নেতৃত্বাধীন সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) প্রথম দিবটির দাবী জানান এর ধারাবাহিকতায় দিবসটির এবারের প্রতিপাদ্য “আইন মেনে সড়কে চলি
স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”
উক্ত প্রতিপাদ্যের গুরুত্ব উপলব্ধি করে জেলা প্রশাসন পাবনার সার্বিক সহযোগিতায় এবং বিআরটিএ পাবনা সার্কেল এর আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচী নেওয়া হয়েছে, সকালে একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসন এর কার্যালয় হতে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উক্ত কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসন এর সম্মেলন কক্ষে বিশেষ আলচনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পাবনা মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুঃ আসাদুজ্জামান,
বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ মাছুদ আলম, সড়ক ও জনপদ অধিদপ্তর পাবনার নির্বাহী প্রকৌশলী (সওজ) আবুল মনসুর আহমেদ,সহকারী পরিচালক বিআরটিএ মোঃ আব্দুল হালিম, বাসাস সাংবাদিক রফিকুল ইসলাম সুইট,পরিবেশ অধিদপ্তর পাবনা এর সহকারী পরিচালক নাজমুল হোসাইন,ইয়োলো লেম্প এর সভাপতি শহিদুল ইসলাম উজ্জ্বল ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন সোহাগ, নিরাপদ সড়ক চাই (নিসচা) আবু রায়হান রুবেল সহ বিভিন্ন স্কুল কলেজ ছাত্র ছাত্রী ও গণপরিবহন চালকগন।
বিআরটিএ পাবনার মোটরযান পরিদর্শক মোঃ হাফিজুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি
মুঃ আসাদুজ্জামান জানান সড়কে চলাচলের নিরাপত্তার, সচেতনতা ও ট্রফিক আইনের প্রতি শ্রদ্ধা বৃদ্ধি করতে এ বিষয়ক প্রশিক্ষণ, প্রচার সংক্রান্ত কর্মসূচী আরও বৃদ্ধি করার পরামর্শ দেন তিনি,
আলচনায় পাবনার প্রাণকেন্দ্র এ হামিদ রোডের যানজট নিরশনে রাস্তা প্রসস্থ দাবী জানান বক্তারা।