আব্দুল কাইউম : ভূমি সংক্রান্ত জটিলতা নিরশনে সারা দেশের ন্যায় পাবনা সদর উপজেল ভূমি অফিসে শুরু হলো ৭ দিন ব্যাপি ভূমি সেবা সপ্তাহ ২০২৪। ভূমি আমার ঠিকানা ব্যানারে ও “স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক”এই প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিস এর যৌথ আয়োজনে এই কার্যক্রম চলবে (৮জুন) শনিবার থেকে (১৪জুন) শুক্রবার পর্যন্ত।
৭ দিনে স্মার্ট ভূমি সেবা সমূহের মধ্যে রয়েছে স্মার্ট ল্যান্ড কানেক্ট,ভূমিসেবা পোর্টাল পরিচিতি land.gov.bd,১৬১২২ কলসেন্টার পরিচিতি, ভূমি বিষয়ক অভিযোগ ব্যবস্থাপনা সেবা,ভূমি বিষয়ক আইনি পরমর্শ,নাগরিক ভূমি সেবা কেন্দ্র, নাম খারিজ, আনলাইনে খাজনা সহ বিভিন্ন সেবা।
এ উপলক্ষে শনিবার সকলে নানা কর্মসূচি মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকতার শুভ উদ্বোধন করেন
পাবনা জেলা প্রশাসক মু: আসাদুজ্জামান
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)
মোঃ জাহাঙ্গীর আলম,পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সঞ্চালনায় ও সহকারী ভূমি কমিশনার পাবনা রফিকূল ইসলাম এর সমন্বয়ে আরও উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, সংবাদ পত্র পরিষদর সভাপতি আব্দুল মতিন খাঁন,আর ডি সি সেলিম আহম্মেদ, সাব- রেজিস্ট্রার মোঃ ইউসুফ আলী,
পৌর ভূমি কর্মকর্তা মো: আফছার আলী, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি কর্মকর্তা কর্মচারি গন।
আলচনায় প্রধান অতিথি জানান স্মার্ট ভূমি মালিক দের বিভিন্ন সেবা সহজ করতে আনলাইক ভিত্তিক যেসব সেবাচলমান রয়েছে এতে দ্রুত ভূমি সংক্রান্ত জটিলতা সমাধান হবে বলে জানান তিনি
এ সময় কয়েকজন ভূমি মালিকদের উপস্থিত সেবা প্রদান করা হয়।