তারেক খানঃ বিশেষায়িত মানসিক হাসপাতাল পাবনা মানসিক হাসপাতালে চলছে ভয়াবহ অনৈতিক ভিউ বাণিজ্য। ফেসবুক, ইউটিউব ও টিকটকের কিছু কনটেন্ট ক্রিয়েটর সামান্য টাকা দিয়ে আনসার সদস্যদের মাধ্যমে হাসপাতালে প্রবেশ করে মানসিক রোগীদের সঙ্গে ভিডিও ধারণ করছেন।
নাচ, অঙ্গভঙ্গি, হাসিঠাট্টা—সবকিছুই এখন পরিণত হয়েছে বিনোদনের উপকরণে। সংবেদনশীল এই স্থানে রোগীদের অসুস্থতা আর দুরবস্থাকে কাজে লাগিয়ে চলছে ভিউ আর ফলোয়ারের প্রতিযোগিতা।
মানবিকতা, চিকিৎসা পরিবেশ ও রোগীর মর্যাদা—সবই এখন প্রশ্নের মুখে। অথচ হাসপাতাল কর্তৃপক্ষের নীরব ভূমিকা আরও হতাশাজনক।
মানবিক অবমাননা আর দায়িত্বহীন এই ভিউ বাণিজ্য বন্ধে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি—এমন দাবি উঠেছে সচেতন মহলে।
(Visited 21 times, 1 visits today)