পাবনায় মাদকের বিরুদ্ধে পুলিশ সুপার আনোয়ার জাহিদের সরাসরি মনিটরিং

শেয়ার করুন

বুধবার জেলার বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে ৫শ গ্রাম গাঁজাসহ আতাইকুলা থেকে ১ জন, ৫৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ বেড়া থেকে ১ জন এবং সাঁথিয়া ও চাটমোহর এলাকায় মাদকের খুচরা ব্যবসায়ী ও সেবীসহ আরও ৫ জনকে আটক করা হয়। একই দিনে বিভিন্ন স্থানে চেকপোস্ট পরিচালনার সময় যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই করে ট্রাফিক আইন অমান্য করার দায়ে ১৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অন্যদিকে মঙ্গলবার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ১১ জনকে আটক করা হয়েছে। এদিন পরিচালিত চেকপোস্ট কার্যক্রমে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদর থানাধীন পাবনা জেনারেল হাসপাতাল সংলগ্ন গাংকোলা ইছামতি নদীর পাশে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

এছাড়া ফরিদপুর থানা পুলিশ গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করে। চাটমোহর থানা পুলিশ ৩ গ্রাম হেরোইনসহ ১ জনকে আটক করে। অন্যদিকে কাশিনাথপুর পুলিশ ক্যাম্প চেকপোস্ট পরিচালনার সময় একটি বিদেশি মদের বোতলসহ ৩ জনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানান, মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশ বদ্ধপরিকর। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি যেকোনো ধরনের সামাজিক অপরাধ দমন ও মাদক নির্মূলে পুলিশের পক্ষ থেকে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে বলে তিনি জানান।

(Visited 12 times, 3 visits today)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *