রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর স্নেহ ও আস্থায় কৃতজ্ঞ পাবনার কৃতি সন্তান প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগ; মর্যাদা রক্ষায় দৃঢ় প্রত্যয়

শেয়ার করুন

তারেক খান: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গভীর কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন পাবনার কৃতি সন্তান এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগ। তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

খালেদ হোসেন পরাগ তাঁর ভেরিফাই ফেসবুকের এক পোস্টের মাধ্যমে জানান, ব্যক্তিগতভাবে তিনি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করেন। মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর স্নেহ, ভালোবাসা এবং আস্থা অর্জনের সুযোগ পাওয়াকে তিনি জীবনের বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “তাঁদের এই বিশ্বাসের মর্যাদা রক্ষায় আমি সর্বদা সচেষ্ট থাকব।”

তিনি আরও জানান, তার এই পথচলায় অনেকের অবদান রয়েছে। বিশেষ করে তার শ্রদ্ধেয় মাতা, কার্যালয়ের সহকর্মীবৃন্দ এবং ঘনিষ্ঠজন শামছুর রহমান শিমুল বিশ্বাস (শিমুল ভাই), এ আর রহমান (রুমন ভাই) ও আহমেদ মোস্তফা নোমান (ডাঃ নোমান)-এর প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেষে তিনি মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করেন, যেন সবাইকে কল্যাণের পথে পরিচালিত করেন এবং দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন।

ছবি: মোহাম্মদ খালিদ ইবনে এম এ রব / প্রধানমন্ত্রীর ভিডিও গ্রাফার, ২০২৬

(Visited 19 times, 1 visits today)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *