পাবনায় জব ফেয়ার মেলায় চাকরির জন্য ভিড়

শেয়ার করুন

রনি ইমরান: বেকারদের কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ জনবল তৈরিতে পাবনায় অনুষ্ঠিত হচ্ছে জব ফেয়ার মেলা ২০২৬। রবিবার ৫ এপ্রিল পাবনা এডওয়ার্ড কলেজের ডিগ্রি মাঠে আয়োজিত এ মেলায় প্রায় ৪০ টির বেশি জাতীয় ও স্থানীয় নিয়োগ দাতা প্রতিষ্ঠান অংশ নেয়। বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকে এস এফের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন অনানুষ্ঠানিক খাতের কর্মসংস্থান পুনরুদ্ধার ও উন্নয়ন রেইজ প্রকল্পের আওতায় পাবনায় ‘জব ফেয়ার মেলার আয়োজন করা হয়। পিকেএসএফ-এর সহযোগী সংস্থা পাবনা প্রতিশ্রুতি, পিসিডি, এবং ওসাকা যৌথভাবে এই আয়োজন করে। মেলায় চাকরির জন্য শতশত তরুণ তরুণী ভিড় জমায়। মেলা মাঠ থেকেই উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়। এতে অংশগ্রহণ করেন প্রায় ৪ শত প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী। পিকেএসএফের রেইজ প্রকল্পের শিক্ষানবিশি কার্যক্রমের মাধ্যমে ৭৩ হাজার বেকার তরুণকে ওস্তাদ-শাগরেদ মডেলে ট্রেডভিত্তিক কারিগরি প্রশিক্ষণ ও জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি উপযুক্ত কর্মে সম্পৃক্ত করছে। এরই অংশ হিসেবে পর্যায়ক্রমে রেইজ প্রকল্পভুক্ত সহযোগী সংস্থা কর্তৃক দেশব্যাপী জব ফেয়ার আয়োজন করা হচ্ছে। মেলায় স্কয়ার প্রাণ আরএফএল গ্রুপ সহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান অংশ গ্রহন করে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রেইজ প্রকল্পের উপ-প্রকল্প সমন্বয়কারী ও পিকেএসএফ-এর ব্যবস্থাপক গোলাম জিলানী। বেসরকারি উন্নয়ন সংস্থা পিসিডি এর নির্বাহী পরিচালক শফিকুল আলম এর সভাপতিত্বে বক্তব্য দেন সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর কলিমুদ্দন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ মকছেদুল আলম,যুব উন্নয়ন অধিদপ্তর, পাবনার সহকারী পরিচালক আবু হানিফ মিয়া, বেসরকারি উন্নয়ন সংস্থা পাবনা প্রতিশ্রুতির নির্বাহী পরিচালক খোন্দকার খালেদ হাসান টিপু, ওসাকার সিনিয়র পরিচালক মাজহারুল ইসলামসহ আরো অনেকে। অনুষ্ঠানে শিক্ষানবিশি কার্যক্রমের গ্র্যাজুয়েটদের মধ্যে ছয় মাস মেয়াদি প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়।

(Visited 24 times, 1 visits today)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *