পাবনায় ৫০০ শয্যার হাসপাতাল ভবন অনুমোদনে আনন্দ মিছিল

শেয়ার করুন

পাবনায় ৫০০ শয্যার হাসপাতাল ভবন প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। বৃহস্পতিবার সন্ধ্যায় একনেক সমন্বয় অনুবিভাগের আলোচ্য তালিকা প্রকাশ হয়৷ পাবনাবাসীর দীর্ঘ দিনের প্রতীক্ষিত ছিল পাবনায় মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতাল ভবনের। একনেক নির্মাণ প্রকল্পের অনুমোদনের জন্য তালিকাভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি পাবনাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। এ সময় দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, পৌর মেয়র শরিফ উদ্দিন প্রধান, আওয়ামীলীগ নেতা কামিল হোসেন, শাহজাহান মামুনসহ দলীয় নেতাকর্মীরা।

(Visited 9 times, 1 visits today)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *