পাবনার চাটমোহর উপজেলায় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মাঝগ্রামে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চাটমোহর উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আব্দুল হামিদ জানান, ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং মাদক, সন্ত্রাস, ঘুষ ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি থেকে সরে এসে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দেন।
মূলগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. হোসাইন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আলি আজগর।
এছাড়া অনুষ্ঠানে চাটমোহর উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা মো. আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, চাটমোহর পৌর শাখার সভাপতি মো. সোলায়মান হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।