রনি ইমরানঃ পাবনাবাসীর প্রাণের দাবি একটি বিনোদন পার্কের। এরই ধারাবাহিকতায় পাবনাবাসীর স্বপ্ন পূরনে ব্যাক্তি উদ্যোগে আধুনিক একটি বিনোদন পার্ক গড়ে উঠেছে পাবনায়। নির্মল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রানা ইকো বিনোদন পার্ক ও পিকনিক স্পট। যা উত্তরবঙ্গের অন্যতম বিনোদন কেন্দ্র হয়ে উঠেছে। পাবনা শহরের পাশেই চর আশুতোষপুরে নির্মিত হয়েছে এই বিনোদন পার্ক ও পিকনিক স্পট। রানা ইকো বিনোদন পার্ক ও পিকনিক স্পটে দেশের দূরান্তে মানুষ আসছে। দর্শনার্থীদের ভীরে মুখরিত হচ্ছে পার্ক। কয়েকটি আধুনিক মানের রাইড চালু আছে পার্কে। বিনোদন প্রিয় মানুষের উপচে পড়া ভীড় নতুন মাত্রা যোগ করেছে। রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা জানান, আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল পাবনায় একটি আধুনিক মানের বিনোদন পাক গড়ে তুলবো। যেখানে ঘুরতে এসে মানুষ বিনোদন পাবে পরিবার পরিজন নিয়ে। আর শিশুরাও আনন্দে মেতে উঠবে। শহরের ব্যস্ততা ভুলে এখানে এসে পাবে ছায়া সুনিবিড় পরিবেশ, নির্মল অক্সিজেনে ভরা বাতাস। ছোট বড় সবার জন্য রয়েছে আধুনিক ও উন্নত মানের রাইড। রানা ইকো বিনোদন পার্ক ও পিকনিক স্পট এখন অত্যাধুনিক একটি বিনোদন পার্ক এবং পিকনিক স্পট। যেখানে দূর দূরান্ত থেকে মানুষ বেড়াতে আসে। রানা ইকো পার্কের প্রকল্প ম্যানেজার আব্দুল মতিন জানায়, প্রতিদিন দেশের দূর দূরান্ত থেকে প্রচুর দর্শনার্থী আসছে পার্কে। পরিবার থেকে শুরু করে পাবনা তথা উত্তরবঙ্গের অনেক প্রতিষ্ঠান পিকনিক স্পট হিসেবে বেছে নিয়েছে রানা ইকো পার্ক। নাটোর থেকে পার্কে ঘুরতে আসা দর্শনার্থী মো শাহ আলম জানায়, নির্মল প্রাকৃতিক সৌন্দর্যে ভরা রানা পার্ক ও পিকনিক স্পট ছবির মত সুন্দর করে গোছানো হয়েছে। উত্তরবঙ্গের অন্যতম বিনোদনের জায়গা এটি বলে জানায় সে।
উল্লেখ্য, পাবনায় কোনো বিনোদন পার্ক না থাকায় মানুষের ছুটির দিন বা বিশেষ কোনো দিনে বেড়ানো জায়গা ছিল না। সম্প্রতি এই পার্কটি হওয়ায় সর্বস্তরের মানুষ বিনোদনের জায়গা পাবে। নির্মল পরিবেশে শিশুরা পাবে আনন্দ।