পাবনার সুজানগরে বেড়েছে গরু চোরের উপদ্রব, এক মাস চুরি হয়েছে ২০টি গরু

শেয়ার করুন

সর্বশেষ শুক্রবার রাতে চরবিশ্বনাথপুর গ্রামের মোঃ মোয়াজ্জেম হোসেন শেখের গোয়ালঘর থেকে ৪টি গরু চুরি হয়ে যায়। ভুক্তভোগীর দাবি, গভীর রাতে সঙ্গবদ্ধ চোরের একটি দল গোয়ালঘরের তালা ভেঙে প্রায় ৫ লাখ টাকা মূল্যের গরুগুলো নিয়ে যায়।

গ্রামবাসীরা জানান, গরু চোরদের দৌরাত্ম্য এতটাই বেড়েছে যে বাড়ির গোয়ালঘরে তালা লাগিয়েও তারা নিরাপদ মনে করছেন না। কখনও দিনে আবার কখনও রাতে, সুযোগ বুঝে চক্রটি গোয়ালঘর ও মাঠ থেকে গরু চুরি করে পালিয়ে যাচ্ছে।

চুরি হওয়া গরুর ঘটনায় সুজানগর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবর রহমান বলেন, “চুরি হওয়া গরু উদ্ধারে পুলিশ অভিযান পরিচালনা করছে। আশা করছি দ্রুতই চোর চক্রের সদস্যদের গ্রেফতারসহ গরুগুলো উদ্ধার করা যাবে।”

(Visited 11 times, 1 visits today)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *