আজকের প্রজন্ম ফোরামের আয়োজনে পাবনার জন্মদিনে কেক কাটলেন শামছুর রহমান শিমুল বিশ্বাস

শেয়ার করুন

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, পাবনার মর্যাদা রক্ষায় সর্বদা কাজ করে যাবো। আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা সকল ভেদাভেদ ভুলে পাবনাকে এগিয়ে নেব ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, রাজনীতি ও সংস্কৃতিতে পাবনা জেলার রয়েছে গৌরবময় ইতিহাস। নেতৃত্বকে বুকে ধারণ করে সবাইকে এগিয়ে আসতে হবে। নিরাপদ ও উন্নত পাবনা গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে পাবনা শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে পাবনা জেলার জন্মদিন উপলক্ষে আয়োজিত ‘পাবনার উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজকের প্রজন্ম ফোরামের সভাপতি খালেদ হোসেন পরাগ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ আলহাজ্ব মাহতাব উদ্দিন বিশ্বাস, ব্যবসায়ী ও সমাজসেবক রুহুল আমিন বিশ্বাস রানা, ড্যাব পাবনার সদস্য সচিব আহমেদ মোস্তফা নোমান, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তৌফিক হাবীব, নাট্য ব্যক্তিত্ব গণেশ দাস, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা ও গণমাধ্যমকর্মী খালেদ আহমেদ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সঞ্চালনা করেন খন্দকার ফরিদুল ইসলাম। পরে পাবনা ইয়াং জার্নালিস্ট ফোরাম কেক কেটে পাবনার ১৯৭তম জন্মদিন উদযাপন করে।

এ সময় উপস্থিত ছিলেন পাবনা ইয়াং জার্নালিস্ট ফোরামের সভাপতি তারেক খান, সাধারণ সম্পাদক রনি ইমরান, নির্বাহী সদস্য খালেদ হোসেন পরাগ, আর কে আকাশসহ সংগঠনের সদস্যরা।

(Visited 13 times, 1 visits today)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *