রবিউল রনি: ‘শিকড়ের টানে প্রিয় প্রাঙ্গনে’ এই স্লোগান কে প্রতিপাদ্য করে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ কামাল উদ্দিন হলের হীরক জয়ন্তী উপলক্ষে শুক্রবার বিকেল চারটার থেকে রি- ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত হলের বর্তমান বর্ডার সহ অনেক পুরাতন সদস্যদের যেন এক মিলন মেলায় পরিণত হয় কামাল উদ্দিন প্রাঙ্গণ। আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক মো সাইদ এসময় বক্তব্য প্রদান করেন হলের সাবেক সভাপতি আব্দুর রশিদ মোল্লা, এম কিরন হোসেন খান। বর্তমানে হলের ছাত্রলীগ সভাপতি মো নয়ন হোসেন, সাধারণ সম্পাদক জুনায়েদ উদ্দিন জনী। আরও বক্তব্য রাখেন সেলন্দা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাহিদ হাসান, নির্বাচন কমিশনে কর্মরত চঞ্চল হোসেন প্রমূখ। কেমন করে এই রি ইউনিয়ন সফল করা যায় সে সকল বিষয় নিয়েই মূলত আলোচনা অনুষ্ঠানে সকলের মতামত গ্রহণ করা হয়।
এডওয়ার্ড কলেজ কামাল উদ্দিন হলের হীরক জয়ন্তী উপলক্ষে রি- ইউনিয়ন প্রস্তুতি সভা অনুষ্ঠিত
(Visited 33 times, 1 visits today)