গাজনার বিলে অবৈধ জাল দিয়ে পোনা মাছ নিধন

শেয়ার করুন

পাবনার সুজানগরের ঐতিহ্যবাহী গাজনার বিলে বর্ষার নতুন পানি আসতে না আসতেই শুরু হয়েছে অবৈধ চায়না দোয়ার জাল দিয়ে অবাধে পোনা মাছ নিধন। একশ্রেণির অসাধু মৎস্যজীবী গাজনার বিলের উলাট, খয়রান, দুলাই, পাইকপাড়া হাটখালী এবং বাদাইসহ বিভিন্ন এলাকায় চায়না দোয়ার জাল দিয়ে বিভিন্ন প্রজাতির পোনা মাছ ছেঁকে মারছে।‌ উপজেলার উলট গ্রামের আলতাফ হোসেন বলেন মৎস্য বিভাগ অসাধু মৎস্যজীবীদের গ্রেপ্তারে‌ মাঝেমধ্যে অভিযান চালালেও তাতে কোন ফল হচ্ছে না। মৎস্যজীবীরা উপজেলা মৎস্য বিভাগের চোখকে ফাঁকি দিয়ে কখনো ভোররাতে আবার কখনো দুপুরে গাজনার বিলের বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধ চায়না দোয়ার জাল দিয়ে পোনা মাছ শিকার করে স্থানীয় হাটবাজারে প্রকাশ্যে বিক্রি করছে।‌ এতে মাছের ভরা মৌসুমে গাজনার বিলে মাছের আকাল দেখা দেওয়া সম্ভাবনা রয়েছে বলে বিলপাড়ের বোনকোলা‌ গ্রামের রইচ উদ্দিন খান বলেন। এ ব্যাপারে বিলপাড়ের মানুষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোর হস্তক্ষেপ কামনা করছেন। উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান বলেন অবৈধ চায়না দোয়ার জাল দিয়ে পোনা মাছ নিধন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। 

(Visited 10 times, 1 visits today)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *