নতুন বন্ধু পাতানোর দিন আজ

শেয়ার করুন

আজ ১৯ অক্টোবর, নতুন বন্ধু পাতানোর দিন! এই দিনে নতুন বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার এক বিশেষ সুযোগ। বন্ধুত্ব এমন একটি অনুভূতি, যা বয়স, জাতি, পেশা কিংবা ভৌগোলিক দূরত্বের বাইরে গিয়ে হৃদয়ের সঙ্গে হৃদয়ের সম্পর্ক তৈরি করে। নতুন বন্ধুত্ব মানে নতুন গল্পের শুরু, নতুন দৃষ্টিভঙ্গি আর অভিজ্ঞতার বিনিময়। পুরোনো বন্ধুর পাশাপাশি নতুন বন্ধুর আগমন সবসময় জীবনে নতুন রঙ যোগ করে।

হলিডে ক্যালেন্ডারের তথ্যানুযায়ী, ২০০৬ সালে যুক্তরাষ্ট্রে দিনটির আনুষ্ঠানিক চল হয়। প্রথমবারের মতো পালিত হয় ২০০৭ সালে। ২০১২ সালে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে দিনটি দারুণ জনপ্রিয়তা পায়। দিবসটি পালন করা যেতে পারে। নতুন বন্ধুর সঙ্গে সময় কাটাতে পারেন। আজকের দিনে কাউকে স্বীকৃতি দিতে পারেন নতুন বন্ধু হিসেবে। অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যম আর তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান পৃথিবীতে প্রতিদিনই কোনো না কোনোভাবে নতুন বন্ধু তৈরি হচ্ছেই।

(Visited 3 times, 1 visits today)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *