পাবনা সাঁথিয়ায় পাঁচ লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ

শেয়ার করুন

গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সাঁথিয়া উপজেলাধীন বনগ্রাম হাটে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রয় এর তথ্য পেয়ে মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১টায় সাঁথিয়া সহকারি কমিশনার ভূমি মোছাঃ সাদিয়া সুলতানা এর নেতৃত্বে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার চায়না দুয়ারী জাল সহ কারেন্ট জাল জব্দ করে এ সময় বেশিরভাগ বিক্রেতা পালিয়ে গেলেও একজনকে আটক করে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং এলাকাবাসীর উপস্থিতিতে জাল ধ্বংস করা হয়

সাংবাদিক দের এক প্রশ্নের জবাবে সাদিয়া সুলতানা বলেন, বর্ষার শুরু থেকে বিভিন্ন হাটবাজারে বিক্রি হয় এসব নিষিদ্ধ জাল,আমরা বিগত দিনেও অভিযান পরিচালনা করেছি এবং সবাইকে এই তথ্য জানানোর চেষ্টা করেছি যে এসব জালে সূক্ষ্ম ছিদ্র হওয়ার কারণে পোনামাছ,মাছের ডিম,সাপ,ব্যাঙ সহ মৎস্য সম্পদে ব্যাপক ক্ষতিসাধন করে এতে নষ্ট হচ্ছে জীববৈচিত্র সহ জলজ পরিবেশ।

সাঁথিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শামসুর রহমান জানান ১২৫টির অধিক চায়না দুয়ারী জাল ১০০ মিটার এর বেশি কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে যার আনুমানিক মূল্য পাঁচ লক্ষাধিক টাকা

তিনি বলেন সর্বপ্রথম জনগণকে সচেতন হতে হবে আমাদের এই অভিযান সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনে জেল ও জরিমানার আইন রয়েছে প্রয়োজনে যেকোনো ধরনের পদক্ষেপ নিতে মৎস্য বিভাগ বদ্ধপরিকর এবং আমাদের এই অভিজান জনস্বার্থে চলমান থাকবে।

(Visited 25 times, 1 visits today)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *