ফেসবুকে পাবনা-কুষ্টিয়ার তরুণদের উত্তেজনামূলক ভিডিও ভাইরাল: সহিংসতা ছড়াবে আশঙ্কা সুশীল সমাজের

শেয়ার করুন

তারেক খান: সম্প্রতি ফেসবুকে পাবনা ও কুষ্টিয়া জেলার তরুণদের মধ্যে এক উত্তেজনামূলক তর্ক-বিতর্কের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, এক জেলার তরুণরা অন্য জেলাকে হেয় করে কটাক্ষমূলক বক্তব্য রাখছে এবং একে অপরকে দেখে নেওয়ার মত হুমকিও দিচ্ছে। এই ধরনের ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে, যা দুই জেলার তরুণদের মধ্যে সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলছে।

এই ধরনের কার্যকলাপের ফলে এক জেলার ছেলেপেলে অন্য জেলায় গেলে তাদের মধ্যে হিংসাত্মক আচরণ সৃষ্টি হতে পারে, যা ছোটোখাটো মারামারি বা হাতাহাতির মতো ঘটনাও ঘটাতে পারে। এমনকি, এই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে খুনের ঘটনাও ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।”

“পাবনার সুশীল সমাজ এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন, বিশেষত যারা ফেসবুকে এই ধরনের বিশৃঙ্খলামূলক বক্তব্য এবং ভিডিও ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে, যাতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে এবং সামাজিক সম্প্রীতি বজায় থাকে।”

(Visited 63 times, 1 visits today)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *