রবিউল রনি: মাছ চুরি করতে নিষেধ করায় পিতা পুত্র মিলে পুকুর মালিকের মাথায় হাতুরি দিয়ে আঘাত করে মারাত্মক যখম করেছে পাবনার জালালপুর গ্রামে। গত শুক্রবার পাবনার সদর উপজেলার জালালপুর মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আহত পুকুর চাষি ঐ গ্রামের আক্কাজ আলী মোল্লার ছেলে শাহিন মোল্লা বলেন প্রায় ১৫ বছর ধরে তার এক আত্মিয়র পুকুর ইজারা নিয়ে তিনি চাষাবাদ করছেন। এতদিন ভালভাবেই চলছিল মাছ চাষ। কিন্ত কিছুদিন হলো পুকুরের পাশে এসে বসত করতে থাকা একই গ্রামের জনাব আলীর ছেলে কামাল(৪৫) ও কামালের ছেলে অনিক(১৭) বাপছেলে মিলে মাঝে মাঝেই আমার পুকুর থেকে জাল ও বরশি দিয়ে চুরি করে মাছ মেরে নিয়ে যায়। বাড়ি থেকে পুকুর একটু দূরে হওয়ার কারণে অনেকেই আমার কাছে এই কথা বললেও তাদের কিছুই বলতে পারি নাই। গত বৃহস্পতিবার আমি হাতেনাতে ধরে ফেলে তাদের নিষেধ করলে পরের দিন শুক্রবার সকাল আটটার দিকে আমার পুকুর পারে কামাল ও তার ছেলে অনিক এসে কথা বলতে বলতেই কোমর থেকে হাতুর আর চাপ্পল বের করে হাতুর দিয়ে আমার মাথায় দুটি আঘাত করে একটি আমার মুখে লাগে আর একটি মাথায়। আমি পানিতে পরে গেলে আশেপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে। শাহিন বলেন ঐ সময় আমার মনে হয়েছিল যে আমি আর বাঁচবোনা। শাহিনের ছেলে সোহানুর রহমান বলে অনিক ও তার বাবা কামাল তেমন কোন কাজ কর্ম করে না এসব করেই চলে তাদের। তারা আমার বাবাকে মেরে ফেলার জন্যই এই আঘাত করেছিল। তাই আমি এর সুবিচার চাই। এই মর্মে মামলা করার প্রকৃয়া চলমান আছে বলে জানায় শাহিনের পরিবার।
মাছ চুরি করতে নিষেধ করায় পাবনার জালালপুরে পুকুর মালিকের মাথায় হাতুরি দিয়ে আঘাত
(Visited 24 times, 1 visits today)