রাউজ আলীঃ পাবনার সাথিয়া উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি ও উন্নয়ন মেলা ও প্রদর্শনীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্লাহ আল-মাহমুদ দেলোয়ার চেয়ারম্যান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাথিয়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল আলম বাচ্ছু, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সেলিমা সুলতানা শিলা, সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, ইউপি সচিব, উদ্যোক্তা, গ্রামপুলিশ সহ গন্যমান্যব্যক্তিবর্গ সহ প্রমুখ । উক্ত দিবসে সভাপতিত্ব করেন সাথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদ হোসেন। মেলা চলবে ১৭ সেপ্টেম্বর, থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।
(Visited 12 times, 1 visits today)