আব্দুল কাইউম : ইঁদুর এর দিন হবে শেষ, গোড়বো সোনার বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার আয়োজনে ১২ অক্টোবর সকালে বর্ণাঢ্য র্যালি ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশেষ আলচনা অনুষ্ঠিত হয়
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি) পাবনা উপ- পরিচালক ড.মোঃ জামাল উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফ আহাম্মেদ, সম্মানিত অতিথি সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট (সাধারণ শাখা) লুৎফুন নাহার শারমীন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা অতিরিক্ত উপ- পরিচালক (শস্য) মোঃ রোকনুজ্জামান,কৃষি তথ্য সার্ভিস পাবনা তথ্য অফিসার খালেদীন আনাম উপজেলা কৃষি অফিসার সাহানা পারভীন লাবনী,উপ-সহকারী কৃষি অফিসার শেখ জামাল উদ্দিন আহমেদ সহ বিভিন্ন উপজেলার কৃষক ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিগন।
আলচনা বক্তৃতা কালে বক্তারা ইঁদুর এর ক্ষতিকর বিষয় এবং তার প্রতিকার সংক্রান্ত নানাবিধ আলোচনা করেন ও ইঁদুর নিধন সম্পর্কে একটি প্রামাণ্য চিত্র উপস্থাপন করেন।
বাংলাদেশে ইঁদুরের আক্রমণে বছরে উৎপাদিত আমন ধানের শতকরা ৫ থেকে ৭ ভাগ, গমের ৪ থেকে ১২ ভাগ, গোল আলুর ৫ থেকে ৭ ভাগ ও আনারসের ৬ থেকে ৯ ভাগ নষ্ট করে। সবমিলিয়ে ইঁদুর গড়ে মাঠ ফসলের ৫ থেকে ৭ শতাংশ ও গুদামজাত শস্যের ৩ থেকে ৫ শতাংশের ক্ষতি করে। সেচনালা নষ্ট করে ৭ থেকে ১০ ভাগ। এসব কারণে ধান উৎপাদনকারী প্রতিটি দেশে কৃষক, চালকল মালিক ও ব্যবসায়ীরা ইঁদুরকে গুরুত্বপূর্ণ বালাই হিসেবে বিবেচনা করেন।
পরে প্রতিটি ব্লকে সর্বোচ্চ ইঁদুর নিধন কারীকে পুরস্কার ঘোষণা করা হয়।