আব্দুল কাইউম : অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার বিশ্ব ডিম দিবস ১৯৯৬ সালে ভিয়েনাতে প্রথম সিদ্ধান্ত গ্রহণ করে আন্তর্জাতিক ডিম কমিশন International Egg Commission (IEC)
তারই ধারাবাহিকতায় বিশ্ব ডিম দিবস / ২০২৩ এর প্রতিপাদ্য (ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগ মুক্তি) দিবসটির তাৎপর্য তুলে ধরতে প্রতি বছরের ন্যায় প্রাণী সম্পদ অধিদপ্তর পাবনা বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে।
১৩ অক্টোবর সকালে একটি র্যালি শহর এর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ও
শিশু কে ডিম খাইয়ে উদ্বোধন করা হয়।
পরে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পাবনা ডাঃ গৌরাংগ কুমার তালুকদার সভাপতিত্বে আলোচনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা ট্রেনিং অফিসার ডাঃ কৃষ্ণ মোহন হালদার, জেলা ভেটেনারি অফিসার ডাঃ মোঃ সেলিম হোসেন শেখ,সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল কাদির, অনুষ্ঠান টি সঞ্চালনায় ছিলেন ঈশ্বরদী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হোসাইন, বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন আলমগীর হোসেন লঞ্চঘাট এলাকার খামারি মোঃ বাতশা সহ বিভিন্ন উপজেলার কর্মকর্তা ও কর্মচারিগন।
আলচনায় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ গৌরাংগ কুমার তালুকদার জানান ডিম একটি আদর্শ পুষ্টি সমৃদ্ধ খাদ্য বিভিন্ন রোগ প্রতিরোধে ডিমের গুরুত্ব রয়েছে কম দামে সহজলভ্য আমিষ হিসেবে সকল শ্রেণি পেশার মানুষ ডিম প্রিয় খাদ্য তাই ডিমের উৎপাদন বৃদ্ধি করতে খামারিদের স্মার্ট প্রযুক্তি ব্যবহার করতে আহ্বান জানান।