পাবনায় চাঁন্দাই ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে গুণীজন সম্মাননা প্রদান

শেয়ার করুন

পাবনায় সামাজিক ও মানবকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় গুণীজনদের সম্মাননা প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘চাঁন্দাই ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’।
শুক্রবার বিকেলে চাঁন্দাই স্কুল মাঠে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
​চাঁন্দাই ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ মনসুর আলম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য চিকিৎসক অধ্যাপক ডাঃ ওমর আলীর পুত্র এসোর্ট স্পেশালাইজড হসপিটালের পরিচালক ডাঃ আনোয়ারুল ইসলাম সাগর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক রোটারিয়ান জালাল উদ্দিন PHF , পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক সৈকত আফরোজ আসাদ, রাশিদুল ইসলাম সবুজ, আসাদুল ইসলাম সজিব ও অত্র এলাকার ইউপি সদস্য আমজাদ হোসেন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সমাজসেবকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজ ও মানুষের কল্যাণে যারা নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন, তাদের এই স্বীকৃতি অন্যদেরও ভালো কাজে অনুপ্রাণিত করবে। চাঁন্দাই ডেভেলপমেন্ট ফাউন্ডেশন যেভাবে প্রত্যন্ত অঞ্চলের মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং গুণী মানুষদের সম্মানিত করছে, তা সত্যিই প্রশংসনীয়।

​অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষা, চিকিৎসা, সমাজসেবা , সাংবাদিকতায় এবং তরুণ উদ্যোক্তা সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত গুণীজনদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। সম্মাননা প্রাপ্ত ব্যক্তিরা চাঁন্দাই ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও এই ধরনের ভালো কাজের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

​পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনটির উপদেষ্টা জামাল হোসাইন, সদস্য সাংবাদিক মিজানুর রহমান ও রাকিব হাসান। অনুষ্ঠানে স্থানীয় সংবাদকর্মী, সুধী সমাজ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে ঈদুল আযহার আগের দিন রাতে ফ্রেন্ডস এন্ড ব্রাদার্স ক্লাবের উদ্যোগে রাত্রিকালীন মিনি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন
পিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও তরুণ শিল্প উদ্যোক্তা ইঞ্জিনিয়ার জাহিদ হোসাইন পান্না

(Visited 19 times, 1 visits today)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *